ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

বুধবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

  • আপডেট সময় : ০৯:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর সূচি চুড়ান্ত করার বিষয়ে আলোচনা করতে দুই দিনের সফরে আগামী বুধবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। কূটনৈতিক সূত্রগুলো আজ বাসসকে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ঢাকা পৌঁছালেও কোয়াত্রা বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।
ভারতীয় পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারনা করা হচ্ছে। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।
তার ঢাকা সফরকালে কোয়াত্রা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করবেন বলেও সূত্র জানিয়েছে।
এ ছাড়া নয়া দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফর নিয়ে আলোচনা করতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান আজ সন্ধ্যায় ঢাকা এসেছেন। তিনি সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব ও বাংলাদেশ কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে যোগ দেবেন বলে সূত্রে জানা গেছে।
আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। সূত্র আরো জানায়, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি বিষয়ে জোর দিয়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াদি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুধবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আপডেট সময় : ০৯:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪