ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

সুনামগঞ্জে পান্ডারখাল বাঁধ নির্মাণের সুবর্ণজয়ন্তী উদযাপন

  • আপডেট সময় : ০৩:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারখাল নদীর উপর বাঁধ নির্মাণের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ দুপুরে বাঁধের ৫০ বছর পূর্তিতে সিরাজ-মহুমা মেমোরিয়াল ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৯৭৪ সালে সুরমা নদীর ভাটিতে থাকা দোয়ারাবাজার, ছাতক, সদর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষার জন্য এ বাঁধ নির্মাণ করা হয়। বর্তমানে বাঁধটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ হাতে নিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন মানুষ।
স্থানীয় শ্যামলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজ-মহুমা মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সোহেল সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মাদ আলী কয়েছ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, কৃষি উপ-সহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম জুয়েল, যুক্তরাজ্য প্রবাসী তোফায়েল আহমদ ও রণজিত দাস।
সোহেল আহমদ ও শাহিন আহমদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। উল্লেখ্য সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলফাত উদ্দিন আহমদ মোক্তারের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জেলার সবচেয়ে বড় ফসলি জমির হাওর দেখার হাওরের ফসল রক্ষার জন্য সর্বপ্রথম পান্ডারখালে একটি বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে পান্ডারখাল বাঁধ নির্মাণের সুবর্ণজয়ন্তী উদযাপন

আপডেট সময় : ০৩:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪