ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দুই জনকে হত্যা

  • আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / 213
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তের গুলিতে ইইউপিডিএফ কর্মীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাট্টলীর ধনপুতি বাজারে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক (৪৯) এবং স্থানীয় বাসিন্দা ধন্যমণি চাকমা (৩২)।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমরা শুনেছি, সন্তু লারমার জেএসএস কর্তৃক এক ইউপিডিএফ কর্মী এবং স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।’

এদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দলীয় সূত্র থেকে জানা গেছে, সকালে ওই এলাকায় সাংগঠনিক কাজ করার সময় জেএসএসের হামলায় দুই জন নিহত হন। তাদের মধ্যে একজন ইউপিডিএফ কর্মী এবং আরেকজন স্থানীয়।

এ বিষয়ে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সন্তু লারমা আবারো তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের হত্যা করা শুরু করেছেন। পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে সন্তু লারমা একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘অবিলম্বে লংগদুতে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের হত্যাকারী খুনি-সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাসীদের মদতদাতা সন্তু লারমাকে গ্রেপ্তার করে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দুই জনকে হত্যা

আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪