ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাইসির মৃত্যুতে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

  • আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকার ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমীর আব্দুল্লাহিয়ান ও অন্য সঙ্গীদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন অধ্যাপক মুজিবুর রহমান। শোক বইয়ে স্বাক্ষরের সময় তিনি ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার মাধ্যমে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মুহাম্মাদ মোখবারকে স্বাগত ও অভিনন্দন জানান।

গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ ইরানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাইসির মৃত্যুতে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪