ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ডাচদের কঠিন মূল্য দিতে হবে: এরদোগান

  • আপডেট সময় : ১০:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের এক মন্ত্রীর নেদারল্যান্ড সফর নিষিদ্ধ করার ঘটনায় নেদারল্যান্ডকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোগান।

এরদোগান নেদারল্যান্ডকে ‘বানানা রিপাবলিক’ (ছোট্ট গরিব দেশ) বলেও কটাক্ষ করেন।

শনিবার রটেরডামের তুর্কি কনস্যুলেটে দেশটির মহিলা বিষয়কমন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়ার সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নেদারল্যান্ড।

এ ঘটনায় নেদারল্যান্ডের আচরণকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে দেশটির কঠোর সমালোচনা করেন এরদোগান।

তুর্কি শহর ইস্তাম্বুলে রোববার এক অনুষ্ঠানে এরদোগান বলেন,  নেদারল্যান্ড যদি বুধবারের নির্বাচনের জন্য ডাচ-তুরস্ক সম্পর্ক ত্যাগ করতে চায়, তাহলে এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।

তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম নাৎসিবাদের অবসান হয়েছে। কিন্তু আমার ভাবনা ভুল ছিল। পশ্চিমে নাৎসিবাদ এখনও সক্রিয় রয়েছে।’

এরদোগান আন্তর্জাতিক সংস্থাগুলোকে নেদারল্যান্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান। তবে তুরস্ক সরাসরি কোনো পদক্ষেপ নেবে কিনা, তা তিনি বলেননি।

এদিকে বুধবার নেদারল্যান্ডের জাতীয় নির্বাচনের আগে তুরস্কের কঠোর সমালোচনার কারণে রাজনৈতিক ঝুঁকিতে পড়েছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে।

তিনি তুরস্কের বিরুদ্ধে কূটনৈতিক সীমা অতিক্রমের অভিযোগ এনেছেন।

মার্ক রুটে বলেন, এটি আগে কখনোই হয়নি যে, স্বাগত জানানো হবে না বলে দেয়ার পরেও কেউ কোনো দেশ সফর করেছে।

গত শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুকে বহনকারী বিমান নেদারল্যান্ডে নামতে দেয়া হয়নি। এরপর মহিলা বিষয়কমন্ত্রী কায়া গাড়িতে করে রটেরডাম সফরের সিদ্ধান্ত নেন। কিন্তু কায়ার সফরেও নেদারল্যান্ড নিষেধাজ্ঞা আরোপ করে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে তুর্কি প্রেসিডেন্ট নেদারল্যান্ডের বিরুদ্ধে নাৎসিবাদের যে অভিযোগ করেছেন, তা দায়িত্ব জ্ঞানহীন আচরণ আখ্যা দিয়ে এরদোগানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্ক রুটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাচদের কঠিন মূল্য দিতে হবে: এরদোগান

আপডেট সময় : ১০:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭