ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

নাটোরে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান

  • আপডেট সময় : ০২:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় সাতজন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী শিক্ষা বৃত্তি পেতে যাচ্ছেন। প্রতি মাসে জনপ্রতি দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর আয়োজনে অনলাইন প্লাটফর্মে শুক্রবার রাত ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আবেদনকারী প্রায় দেড়শ’ শিক্ষার্থীর মধ্য থেকে সাতজনের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক মো. সাইদুর রহমান বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে নিজের মেধাকে শাণিত করার পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, চট্রগ্রামস্থ নাটোর জেলা সমিতির সভাপতি মোখলেসুর রহমান সপু ও সাধারণ সম্পাদক শেখ আব্দুস সোবহান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
পুসানের সভাপতি মোহাম্মদ জিহাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
দেশের ৯৭টি পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন-পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদানসহ শিক্ষার্থীদের সহযোগিতা, মেধা বিকাশ এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান

আপডেট সময় : ০২:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪