ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কে আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চেয়েছে, প্রধানমন্ত্রীকে মান্না

  • আপডেট সময় : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘চোর চোট্টা, বদমাইশের দল’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন, কোন সাদা চামড়ার লোক তার কাছে পার্বত্য চট্টগ্রাম চেয়েছে?

শ‌নিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের আয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা-সাজানো মামলা প্রত্যাহারসহ সব রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তি‌নি এসব মন্তব্য করেন।

মান্না প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে এটা জনসম্মুখে আপনাকে বলতে হবে। আপনাকে জনসম্মুখে বলতে হবে, কোন দেশ কোন সরকার কোন সাদা চামড়ার লোক আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শেখ হাসিনার তৈরি করা সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। অপেক্ষা করেন তিনি স্যাংশন খাবেন। একজন বেনজীর কত ধরনের দুর্নীতি করেছেন। এখন হাইকোর্ট তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বেনজীরের অবৈধ সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আগেই তদন্ত করতে চেয়েছিল। হাইকোর্টের নির্দেশের সেই তদন্ত বন্ধ হয়ে গেল। এটা কার নির্দেশ ছিল জনগণ জানতে চায়।

তিনি আরও বলেন, যে এমপির বিরুদ্ধে খুন ধর্ষণের মামলা ছিল, সে আবার এমপি হয় কীভাবে? সেই এমপি খুন হলো। বেনজীরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত, সাবেক সেনাপ্রধান আজিজ ইস্যু নিয়ে সরকার বড় বেকায়দায় আছে। আওয়ামী লীগ আসলেই চোর চোট্টা বদমাইশের দল। চুরি চামারি করে ব্যাংকগুলো ফোকলা করে ফেলেছে।

মান্না বলেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে জেলের তালা ভাঙতে হবে। তবেই খালেদা জিয়া মুক্ত হবেন, তাছাড়া মুক্ত হবেন না।

সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপ‌তি‌ত্বে এ কর্মসূচিতে উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণতন্ত্র ফোরামের সভাপতি আ ন ম খলিলুর রহমান, ভিপি ইব্রাহিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজমল হোসেন পাইলট প্রমুখ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কে আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চেয়েছে, প্রধানমন্ত্রীকে মান্না

আপডেট সময় : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪