ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বরগুনার ২০টি গ্রাম জলোচ্ছ্বাসে প্লাবিত

  • আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বরগুনা জেলার পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী ২০টি গ্রাম ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
বাসসের বরগুনা সংবাদদাতা আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে টেলিফোনে জানান- ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল থেকে জেলায় বিদ্যুৎ নেই, তাই ইন্টারনেট নেই, মানুষজনের সেলফোনের চার্জও শেষ হওয়ার দিকে। তিনি বলেন- জেলা প্রশাসন সূত্র কিছুক্ষণ আগে তাকে জানিয়েছে- ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে জেলার পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী ২০টি গ্রাম ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এছাড়া বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও বেতাগী উপজেলায় ২ হাজারেরও বেশি গাছপালা উপড়ে পড়েছে এবং শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
তিনি জানান- জেলার কোথাও থেকে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিদ্যুৎ এলে আস্তে-আস্তে ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র পাওয়া যাবে। তবে জেলাজুড়ে এখনো দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বরগুনার ২০টি গ্রাম জলোচ্ছ্বাসে প্লাবিত

আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪