ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু

রেমালের প্রভাবে চাঁদপুরে ঝড় বৃষ্টি হচ্ছে : সব ধরনের নৌযান চলাচল বন্ধ

  • আপডেট সময় : ১২:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোরবেলা থেকে দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি হচ্ছে,
চাঁদপুর-ঢাকাসহ বিভিন্ন রুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
গত ২৫মে রাত ১২টার পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বন্ধ থাকবে বলে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হোসেন।
তিনি আরো জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চাঁদপুর-ঢাকাসহ সব রুটে লঞ্চ এবং নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে গতকাল রাত থেকে এখন পর্যন্ত তেমন কোন ক্ষয়ক্ষতির খবর আমরা এখনো পাইনি।
এদিকে সকাল ৮টায় চাঁদপুর লঞ্চঘাটে এসে দেখা গেছে কোন ধরনের নৌযানের অবস্থান নেই। তবে লাইটার জাহাজগুলো নদী তীরবর্তী এলাকায় নোঙর করে রাখা হয়েছে। মেঘনা ও ডাকাতিয়া নদীতে পানি এবং বাতাসের তীব্রতা কিছুটা বেড়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার রাত পর্যন্ত মেঘনা উপকূলীয় এলাকা ও লঞ্চঘাটে পূর্ব সর্তকতা হিসেবে মাইকিং করেছে এবং আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিতে সহযোগিতা করে নৌ পুলিশ ও কোস্টগার্ড।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, জেলে, স্থানীয় বাসিন্দা ও চরাঞ্চলের মধ্যে চলাচলকারী যাত্রী এবং মালবাহী ট্রলারগুলো চলাচল বন্ধ করায় এখন পর্যন্ত দুর্ঘটনার কোন খবর পাওয়া যায় নি।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারারাত বাতাস বইছিলো এবং গুড়ি গুড়ি বৃষ্টি ও হচ্ছিল, তবে ভোরবেলা থেকে দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি, তবে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পেলে আমরা তা জানাবো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেমালের প্রভাবে চাঁদপুরে ঝড় বৃষ্টি হচ্ছে : সব ধরনের নৌযান চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪