সংবাদ শিরোনাম ::
হারুন অর রশিদ র্যাবের নতুন মহাপরিচালক
- আপডেট সময় : ০৯:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / 192
পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. হারুন অর রশিদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ এ ইউনিটের প্রধান হিসেবে তার নিয়োগের আদেশ জারি করে।
আগামী ৫ জুন থেকে তার নিয়োগ কার্যকর হবে।
হারুন অর রশিদ বর্তমানে পুলিশ সদর দপ্তরে মানব সম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন।তিনিবিসিএস পুলিশ ক্যাডারের পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা।
র্যাবেরবর্তমান ডিজি খুরশীদ হোসেন ৫ জুন অবসরে যাচ্ছেন। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে র্যাবের দায়িত্বে আসেন। পরে ২০২৩ সালের ২৩ মে তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
বিডিসংবাদ/আতে























