ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেন আবার চালুর পরিকল্পনা: ডিজি

  • আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো

ইঞ্জিন ও কর্মী সংকটে বন্ধ রাখা চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি ১২ জুন থেকে আবারও বিশেষ ট্রেন হিসেবে চলাচলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী। আজ শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন তিনি।

সরদার সাহাদাত আলী বলেন, ‘বেশ কিছুদিন ধরেই লোকো ড্রাইভার ও গার্ড স্বল্পতা এবং মিটার গেজ ইঞ্জিনের সংকট বিদ্যমান রয়েছে। কিছু ইঞ্জিন ট্র্যাকশন মোটরের সমস্যা দেখা দেওয়া ও দুর্ঘটনার কারণে নিয়মিত ট্রেন চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। সামনে ঈদ। ইঞ্জিনগুলো একটু ভালোভাবে চেক করাও দরকার।’

রেলওয়ের ডিজি আরও বলেন, ‘কক্সবাজারের ট্রেনটা নিয়মিত ট্রেন না। এটা গত ঈদুল ফিতর থেকে যাত্রী চাহিদা বিবেচনায় স্পেশাল ট্রেন হিসেবে চালানো হচ্ছিল। আবার আগামী ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে চালানোর পরিকল্পনা আছে। ঈদের সময় ট্রেন ঠিকভাবে চালানোর জন্য প্রস্তুতি নিতে সাময়িকভাবে বিশেষ ট্রেনটা বন্ধ রাখা হয়েছে। আমরা সমস্যা সমাধান করে, দ্রুতই চাহিদা বিবেচনায় ট্রেন চালানের চেষ্টা করব।’

‘দেশের সবচেয়ে লাভজনক’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ‘দেশের সবচেয়ে লাভজনক’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ সেই সঙ্গে বাস্তবতার আলোকে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি চালু করেছিল কর্তৃপক্ষ। যাত্রী চাহিদা ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ট্রেনটি চালু রাখার সময়সীমা ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

এর আগে ট্রেনটি বন্ধের ঘোষণা দেওয়া চিঠিতে বলা হয়-ইঞ্জিন ও কর্মী সংকটে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচলকারী একমাত্র ও বিশেষ ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (৩০ মে) থেকে ট্রেন বন্ধ রাখতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে (ডিআরএম) চিঠি দিয়েছে রেলওয়ের যান্ত্রিক বিভাগ। ফলে বুধবার (২৯ মে) শেষবারের মতো চলেছে জনপ্রিয় ট্রেনটি।

বাস মালিকদের সুবিধা দিতেই কি কক্সবাজার রুটে ট্রেন বাড়াচ্ছে না রেলওয়েবাস মালিকদের সুবিধা দিতেই কি কক্সবাজার রুটে ট্রেন বাড়াচ্ছে না রেলওয়ে প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০১ কিলোমিটার রেলপথ গত বছরের ১১ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ডিসেম্বর থেকে দুই ধাপে ঢাকা থেকে কক্সবাজার রুটে দুটি বিরতিহীন আন্তনগর ট্রেন চালু করে রেলওয়ে। কিন্তু চট্টগ্রাম কক্সবাজার রুটের জন্য এখনো কোনো আলাদা ট্রেন যুক্ত করেনি রেল কর্তৃপক্ষ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেন আবার চালুর পরিকল্পনা: ডিজি

আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪