ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

বিশ্ব দুগ্ধ দিবস : টুঙ্গিপাড়ায় স্কুলের ২০০ শিশুকে খাওয়ানো হলো দুধ

  • আপডেট সময় : ০৫:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ – প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার উপজেলার দাড়িয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করে জেলা প্রাণি সম্পদ কার্যালয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির। অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেনারি কর্মকর্তা এস এম আব্দুর রাজ্জাক। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ওই বিদ্যালয়ের ২০০ শিশু শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, ‘দুধ সুপার ফুড। এতে মেধা বিকাশের সব উপদান রয়েছে। মেধা বিকাশে দুধের কোন বিকল্প নেই। তাই দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব দুগ্ধ দিবস : টুঙ্গিপাড়ায় স্কুলের ২০০ শিশুকে খাওয়ানো হলো দুধ

আপডেট সময় : ০৫:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪