ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

ভারতের বিজেপি জোটকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট সময় : ০৭:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যগরিষ্ঠ আসন পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনডিএ জোটকে অভিনন্দন জানান তি‌নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় জনগণ গণতন্ত্রের অভিযাত্রাকে ধরে রেখেছে। এনডিএ জোট ভালো ফলাফল করেছে। এনডিএ জোটের নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে কাজ করেছেন। সে কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন উচ্চতা তৈরি হয়েছে।

তিনি বলেন, ভারতের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। ভারতে সংকট হলে সরকারি দলের সঙ্গে বিরোধী দল ভূমিকা রাখে। আমাদের এখানে বিরোধী দল কোনও ভূমিকা রাখে না।

তিস্তা নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ক্ষমতায় আছে। তবে, রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ কাজ করে না। আমরা কাজ করি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তবে, পানির ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে আমরা কাজ করব।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সফরে যাচ্ছেন। নির্বাচনের পর এই সফরে দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের বিজেপি জোটকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় : ০৭:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪