ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

মিয়ানমারের জেলে থাকা ৪৫ বাংলাদেশি মুক্ত, ফিরছেন দেশে

  • আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঢাকা: মিয়ানমারের জেলে বন্দি থাকা ৪৫ বাংলাদেশি মুক্তি পেয়েছেন। শনিবার (০৮ জুন) সকালে তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস জানায়, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারের উদ্দেশে আসা দেশটির নৌবাহিনীর একটি জাহাজে করে ওই ৪৫ জন দেশে ফিরছেন। প্রত্যাবর্তনকারীদের বহনকারী জাহাজটি ৯ জুন প্রথম প্রহরে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ফিরে আসা ৪৫ জনের মধ্যে অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসী।

বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার মিয়ানমারে বন্দি বাংলাদেশি নাগরিকদের তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এ নিয়ে গত এক বছরে সর্বমোট ২৪৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এর আগে গত ২৩ এপ্রিল সংঘটিত সর্বশেষ ও বৃহত্তম প্রত্যাবর্তনে ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের কর্মকর্তারা রাখাইনের সিতওয়েতে সশরীরে উপস্থিত থেকে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি দেওয়া (ট্রাভেল পারমিট) এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারের জেলে থাকা ৪৫ বাংলাদেশি মুক্ত, ফিরছেন দেশে

আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪