ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরি স্বীকৃতি পেলো আইইবি
- আপডেট সময় : ১০:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / 245
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বহুল প্রতীক্ষিত ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ সিগনেটরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
আজ বুধবার আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিতে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং সম্মেলনের বার্ষিক সভায় বিশ্বের ২৩টি স্বাক্ষরকারী দেশ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তটি অনুমোদন করেছে।
আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, এই অর্জন দেশের প্রকৌশলীদের অর্জন। এই অর্জনের মধ্য দিয়ে দেশের প্রকৌশলীদের মেধা, মনন, দক্ষতার সুবিস্তৃত বৈশ্বিক স্বীকৃতি পাবে। দেশের প্রকৌশল শিক্ষা এবং পেশার উন্নয়নে আইইবি বদ্ধপরিকর।
উল্লেখ যে, ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরি স্বীকৃতি লাভ করায় দেশের প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে আইইবি এখন থেকে আন্তর্জাতিকভাবে সনদ প্রদান ও মনিটরিং করার ক্ষমতা পেলো।
বিডিসংবাদ/এএইচএস























