ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ প্রার্থীর নতুন ইতিহাস গড়ার পথে জয় ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা সহায়তা ডিবি কার্যালয়ে নেয়া হলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ

মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেলো বাস

  • আপডেট সময় : ০৫:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটি তাকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে হবে।

শনিবার বনানী ২৭ নম্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান বনানী থানার ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেলো বাস

আপডেট সময় : ০৫:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪