ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ

সুপ্রিম কোর্ট বার-এর আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার)।
আজ সুপ্রিম কোর্ট বার-এর হলরুমে ৭৫ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দ ভাগাভাগি করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মনজুরুল হক। প্রথমবারের মতো এই বর্ণাঢ্য উদযাপনের উদ্যোগ নেয়ায় অনুষ্ঠানে উপস্থিত সকলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র এডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বর্তমানে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। এগুলো মোকাবিলা করেই আওয়ামী লীগ এগিয়ে যাবে।
এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বর্তমান সরকার দেশের অগ্রগতিতে বহুবিধ ভূমিকা রেখেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করেছেন, যা এক অনন্য নজীর হয়ে থাকবে।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রতিমন্ত্রী ও বার-এর সাবেক সম্পাদক এডভোকেট মাহবুব আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্ট বার-এর আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪