ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ

ভোলার চরাঞ্চলে সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • আপডেট সময় : ০১:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ চরাঞ্চলে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে উপ সহকারী কৃষি অফিসারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
সংশ্লিষ্ট দপ্তরের হলরুমে বরিশাল অঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলি আজিম শরীফ, এ এফ এম শাহবুদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক।
বক্তারা বলেন, সরকার দেশের চরাঞ্চলের জমিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে চায়। বিশেষ করে চরাঞ্চলের ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। তাই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে উপসহকারী কৃষি অফিসারদের করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় প্রশিক্ষণে ।
প্রশিক্ষণে জেলার ৩০ জন উপসহকারী কৃষি অফিসারগণ অংশগ্রহণ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলার চরাঞ্চলে সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ

আপডেট সময় : ০১:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪