ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

গবাদি পশুর ফার্মসহ ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১০ বিঘা ভূমি উদ্ধার করেছে ডিএনসিসি

  • আপডেট সময় : ১০:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জমিতে গড়ে ওঠা একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মসহ অবৈধ ৬০টি স্থাপনা উচ্ছেদ করে ১০ বিঘা ভূমি উদ্ধার করা হয়েছে।
আজ ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশে রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং ও নবীনগর হাউজিং এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করেছে ডিএনসিসি।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম উপস্থিত ছিলেন।
আগামী তিনদিন ব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম চলবে। ইতিমধ্যে, খালের যে অংশ ভরাট করা হয়েছিল সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি। উচ্ছেদ করা স্থাপনা সমূহের মধ্যে রয়েছে দোকান-পাট, রেস্টুরেন্ট, কাঠের মিল, রাজনৈতিক দলের অফিস ও একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মের স্থাপনা।
উচ্ছেদ শেষে উন্মুক্ত নিলামে আটককৃত মালামাল ৬৭ হাজার ৫শ টাকায় বিক্রি করে ভ্রম্যমাণ আদালত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গবাদি পশুর ফার্মসহ ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১০ বিঘা ভূমি উদ্ধার করেছে ডিএনসিসি

আপডেট সময় : ১০:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪