ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

শিশুদের মেধা মনন বিকাশে সঠিক পরিচর্যা নেয়ার আহবান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

  • আপডেট সময় : ১০:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিশুদের মেধা মনন বিকাশে সঠিক পরিচর্যা নিতে পরিবার সহ সবার প্রতি আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
আজ বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
আজ শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে-এ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো সাত দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী। সারা দেশ থেকে পাঠানো ৪ হাজার ৫’শ টি ছবির মধ্যে বাছাই করে সেরা ১০০ টি ছবি নিয়ে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে চিত্রকলা শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের শিশুরা অসম্ভব মেধাবী উল্লেখ করে অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশে সঠিক পরিচর্যা এবং দিকনির্দেশনা আমাদের অভিভাবকদেরকেই দিতে হবে।
প্রতিমন্ত্রী শিশুদের উদ্দেশ্য করে বলেন, ছবি কথা বলে। রং, ছবির মাধ্যমেই তা প্রকাশ পায়। মনের দৃষ্টি আলোকিত করতে প্রতিমন্ত্রী শিশুদের ছবি আঁকা এবং বই পড়ার আহ্বান জানান।
প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, ইমিরেটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, অধ্যাপক ড. ফরিদা জামান, অধ্যাপক নিসার হোসেনসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশুদের মেধা মনন বিকাশে সঠিক পরিচর্যা নেয়ার আহবান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১০:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪