ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লালমনিরহাট, ৪ জুলাই, ২০২৪ (বাসস): রংপুরের মিঠাপুকুরে আজ ভোরে সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৬), বাদশা মিয়ার ছেলে হুদা মিয়া (৩৫) ও তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।
আজ সকাল ৬ টার দিকে মিঠাপুকুর উপজেলার ১৩ নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের দেলোয়ারা বেগম নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ওপর মই রেখে লাউশাক সংগ্রহ করছিলেন। একপর্যায়ে ট্যাংকের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছেলে হুদা মিয়া মাকে বাঁচাতে ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাংকে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছে, কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্রতায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪