ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

কোটা বিরোধী আন্দোলনের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ১১:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কোটা বিরোধী আন্দোলনের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না, সে প্রশ্ন থাকতেই পারে।
তিনি বলেন, ‘কোটাবিরোধী আন্দোলন বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং সেটার সমাধান না হওয়ার আগেই হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তা-ঘাট সব ব্লক করে দিলাম, স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন থাকতেই পারে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না।’
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের মধ্যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
চলমান কোটাবিরোধী আন্দোলন বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে। এটা যেহেতু উচ্চ আদালতে এখনো বিচারাধীন বিষয় এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো রায় আমাদের সর্বোচ্চ আদালত দেবেন, এটা নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননার সামিল হবে। আদালতের রায় আসার পর নির্বাহী বিভাগ বিষয়টি দেখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের (এসবিএসি) পিএলসির এজেডএম শফিউদ্দিন শামীম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. নূরুল আজিম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সঞ্চালনা করেন সংগঠনের কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।
অনুষ্ঠানে এসএসসি-(২০২৩) ১২জন, এসএসসি-(২০২৪) ২১জন ও এইচএসসি-২০২৩ ১১ জনসহ মোট ৪৩ জন সদস্য সন্তানকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা বিরোধী আন্দোলনের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১১:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪