ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

কোটা সংকট সমাধানে আদালতই সঠিক জায়গা : আনিসুল

  • আপডেট সময় : ১১:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে চলমান সঙ্কট নিরসনের জন্য আদালতই উপযুক্ত স্থান। রাজপথে আন্দোলন এ ব্যাপারে কোনো সমাধান দিতে পারে না।
আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আদালতে একটি ঘটনা ঘটেছে। রাজপথে আন্দোলন করে এর কোনো সমাধান হবে না। এতে আদালত অবমাননা হতে পারে। এ কারণেই কোটা নিয়ে সঙ্কট নিরসনে আদালতই উপযুক্ত স্থান।
আইনমন্ত্রী বলেন, ‘আমি গতকালও বলেছি, যদি তারা (কোটা আন্দোলনকারীরা) মামলায় পক্ষ হতে চায় এবং আদালতে তাদের পয়েন্ট উত্থাপন করতে চায়, আমি আশা করি এবং আমি মনে করি আপিল বিভাগ সেই মামলায় সকল পক্ষের যুক্তি শুনবেন এবং ন্যায়বিচার করবেন।’
মামলায় কোটা আন্দোলনকারীদের পক্ষ হওয়ার সর্বশেষ পদক্ষেপের প্রশংসা করে আনিসুল হক বলেন, ‘এখন আমি মনে করি তারা সঠিক পথে এগোচ্ছে এবং আশা করি তারা এখন তাদের আন্দোলন প্রত্যাহার করবে।’
কোটা আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে বিষয়টি এখন সর্বোচ্চ আদালতে রয়েছে এবং এ বিষয়ে সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা সংকট সমাধানে আদালতই সঠিক জায়গা : আনিসুল

আপডেট সময় : ১১:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪