ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

সিলেটে এবার কোটি টাকার চোরাই চিনি আটক

  • আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় এবার অবৈধ পথে আনা ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনিভর্তি ট্রাক আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপরান থানা পুলিশ সিলেট নগরীর শাহপরান থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব চিনিভর্তি ৫টি ট্রাক ও এরসাথে জড়িত ৫ জন চোরাকারবারিকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও একই থানা এলাকায় অপর একটি অভিযানে শাহপরান থানা পুলিশ ১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। যার আনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা।
এদিকে, সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে ১১৬১ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ট্রাক আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।
মঙ্গলবার (৯ জুলাই) সড়কের বাজারের পাশ থেকে আটক দুটি ট্রাকভর্তি ৫৮১ বস্তা ভারতীয় চিনি রাত ১০টার দিকে কানাইঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি। অপরদিকে রাত ১২টার দিকে বাংলাবাজারের একটি গোডাউন থেকে ৫৮০ বস্তা ভারতীয় চিনি আটক করে কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়।
সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম সারোয়ার জানান, সড়কের বাজারে ভারতীয় অবৈধ চিনি মজুদ ও পরিবহনের সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিজিবি সদস্যরা চিনি আটক করতে গেলে চিনি চোরাকারবারীদের বাঁধার সম্মুখীন হন তারা। একপর্যায়ে পার্শ্ববর্তী বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসার পর বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা ও কানাইঘাট থানা পুলিশ উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সেখান থেকে স্থানীয় দক্ষিণ জুলাই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে সড়কের বাজারের ব্যবসায়ী আজমল হোসেন নামে একজন আটকসহ ৫৮১ বস্তা বোঝাই দুই ট্রাক ভারতীয় চিনি রাত ১০টার দিকে থানায় নিয়ে আসা হয়।
থানায় জব্দকৃত ট্রাক বোঝাই ৫৮১ বস্তা ভারতীয় চিনি আটকের ঘটনায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম সারোয়ার বাদী হয়ে গ্রেফতারকৃত আজমল হোসেনসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে এবার কোটি টাকার চোরাই চিনি আটক

আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪