ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

প্রবাসীদেরকে সেবা দিতে সিলেট সিটি কর্পোরেশনের এনআরবি সেল গঠন

  • আপডেট সময় : ১১:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রবাসীরা আমাদের শক্তি। তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি। তাদেরকে ওয়ান স্টপ সেবা প্রদানের জন্য সিটি কর্পোরেশনে একটি এনআরবি সেল গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগর ভবনে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত প্রবাসীদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।
এ সময় সিসিক মেয়র বলেন, প্রবাসীদের আক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে। সিলেটের প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ওয়ান স্টপ সেবা প্রদানের জন্য সিলেট সিটি কর্পোরেশনে একটি এনআরবি সেল গঠন করা হয়েছে। প্রবাসীদের যেকোন প্রয়োজনে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এ সেল কাজ করছে।
সিলেট নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে সিসিক। গ্রীণ, ক্লিন ও স্মার্ট সিলেট গঠন করাই আমাদের উদ্দেশ্য। তিনি বলেন,আমার মেয়াদের মধ্যে সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে নির্মাণ করবো।
এনআরবি কনসালটেন্ট ড. মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) ইউকের সভাপতি ওলি খান, সহ সভাপতি জামাল উদ্দিন, মঈনউদ্দি, বিসিএ কেন্টের সভাপতি এমকে জামান জুয়েল প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসীদেরকে সেবা দিতে সিলেট সিটি কর্পোরেশনের এনআরবি সেল গঠন

আপডেট সময় : ১১:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪