ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি

  • আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাতিল করা হয়েছে। কবে নাগাদ এসব ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে গত ৭ দিন ধরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার থেকে চলাচল করতে পারে বলে বুধবার জানিয়েছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানোর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলাচল করবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি

আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪