সংবাদ শিরোনাম ::
সরকার পদত্যাগের এক দফা ঘোষণা
- আপডেট সময় : ০৬:৪১:২০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / 243
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবির এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
নাহিদ বলেন, এক দফা দাবিতে রবিবার (৪ আগস্ট) সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে।
বিডিসংবাদ/আতে
























