ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, ট্রাকে আগুন

  • আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের পেকুয়ায় লবণ ভর্তি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (১৪)  নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে পেকুয়া মগনামা সড়কের কাটাফাঁড়ি ব্রিজের পশ্চিম পাশে মগনামা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল মগনামা জাগরণী আদর্শ শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির ছাত্র। সে ওই ইউনিয়নের মঠকা ভাঙ্গা গ্রামের মোহাম্মদ শফির ছেলে।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লবণের ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ওই সড়কটি প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে।

পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান, সকালে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া গতির ট্রাকটি সাইফুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ কের। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়।

স্থানীয় জনতা ট্রাকচালককে আটক করে ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, ট্রাকে আগুন

আপডেট সময় : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭