ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

ভারতকে এক দিন আগেই জানানো হয়, শেখ হাসিনার সময় শেষ

  • আপডেট সময় : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক

পদত্যাগের এক দিন আগেই যুক্তরাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার সকালে দিল্লিতে সরকারি কর্মকর্তাদের কাছে আশ্রয়ের অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। ভারতীয় কর্মকর্তাদের শেখ হাসিনার প্রতি পরামর্শ ছিল, তিনি যেন দেশত্যাগ করেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পদত্যাগের এক দিন আগে, অর্থাৎ রবিবার ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল, শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। তার সব সুযোগ শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার দিকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতকে এক দিন আগেই জানানো হয়, শেখ হাসিনার সময় শেষ

আপডেট সময় : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪