সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির থানাগুলোতে পুলিশের কাজ শুরু
- আপডেট সময় : ১১:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / 139
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গত চারদিন ধরে অরক্ষিত জেলা সদরসহ চারটি উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে থানা পুলিশ স্বল্প পরিসরে কাজ শুরু করেছে।
জেলার চারটি থানায় নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সেনাবাহিনী পুলিশকে সঙ্গে নিয়ে শহরের রাস্তায় টহল দিতে দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানাগুলোতে অনলাইন সেবার পরিবর্তে প্রাথমিকভাবে অফলাইন সেবা চালু হয়েছে।
এদিকে, জেলার বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে আজ শুক্রবার পর্যন্ত শিক্ষার্থী, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে কাজ করতে দেখা গেছে।
বিডিসংবাদ/এএইচএস























