ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

ঢাকা-বেইজিং সম্পর্ক অটুট থাকবে : পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : ১১:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আজ বলেছেন, বাংলাদেশের জনগণ চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার কারণে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক অটুট থাকবে।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক মজবুত থাকবে কারণ আমাদের সম্পর্ক জনগণকেন্দ্রিক এবং বাংলাদেশের জনগণ চীনকে উচ্চ শ্রদ্ধার চোখে দেখে।
পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঢাকায় অবস্থানরত একাধিক রাষ্ট্রদূতের সঙ্গে তার আজকের পৃথক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান।
চীনা রাষ্ট্রদূত তাইওয়াান ও তিব্বতের মতো স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশের অব্যাহত সমর্থন চেয়েছেন বলে উল্লেখ করে হোসেন বলেন, ‘বাংলাদেশ এই বিষয়ে সবসময়ই চীনকে সমর্থন করেছে এবং আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে আমি তাকে আশ^স্ত করেছি।
ঢাকার সাথে চীন বর্তমান সম্পর্ক অব্যাহত রাখতে চায় এবং উভয় দেশের স্বার্থেই এটার ওপর জোর দেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমি তাদের বর্তমান সহযোগিতার ধরন অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছি। কেননা এটি উভয় দেশের জন্যই মঙ্গলজনক।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার উন্নতিতে চীনের সহায়তা চেয়েছেন।
আলোচনাকালে তারা চীন ও বাংলাদেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও বিকাশের উপায়গুলো নিয়েও কথা বলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-বেইজিং সম্পর্ক অটুট থাকবে : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১১:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪