ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মিথ্যা হয়রানিমূলক মামলায় বন্দিদের মুক্তি দাবী

  • আপডেট সময় : ০২:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা হয়রানিমূলক মামলায় শেখ হাসিনা সরকারের ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনামলে কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী আসামিদের পরিবারের সদস্যরা।
আজ সকাল ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ কয়েকশো মানুষ যোগ দেয়।
মানববন্ধনে বক্তারা বলেন,শেখ হাসিনা তার স্বৈরশাসনকে দীর্ঘায়িত করতে বিরোধী দলের নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা অব্যাহত রাখতে নিরীহ মানুষকে এই ট্রাইব্যুনালের কাঁচামাল বানিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে বন্দি রাখা হয়েছে।
তারা অবিলম্বে কথিত মানবতাবিরোধী মামলা প্রত্যাহার করে কারাবন্দি সবার মুক্তি দাবি করেন।
বক্তারা বলেন, মিথ্যা ও বানোয়াট সাক্ষ্য,আসামি পক্ষের সাক্ষিদের গুম, আইনজীবীকে আয়নাঘরে দীর্ঘদিন আটকে রেখে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা সরকার।
মানববন্ধন শেষে আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হবে বলে জানানো হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মিথ্যা হয়রানিমূলক মামলায় বন্দিদের মুক্তি দাবী

আপডেট সময় : ০২:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪