ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে : জ্বালানি উপদেষ্টা

  • আপডেট সময় : ০৯:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দুর্নীতির দুষ্ট চক্র থেকে বেরোতে এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে। পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে গ্রাহক সেবা ও সন্তুষ্টির ভিত্তিতে।
তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন করতে হবে। নতুন প্রজন্মের নতুন ধরনের আইডিয়া নিয়ে কাজ করতে হবে।
মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা প্রশ্ন রাখেন, উন্নয়নের গল্প-কাহিনী যদি সত্য হতো তবে কি মানুষকে রাস্তায় নেমে আসতে হতো? মানুষ আমাদের নিয়ে কি ভাবছে তা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। অতিরিক্ত যেকোনো ব্যয় বন্ধ করে মিতব্যয়ী নীতি গ্রহণ করতে হবে, তবে কাজ কমানো যাবে না। কম অর্থে বেশি কাজ করতে হবে। ভ্যালু ফর মানি হতে হবে। টেন্ডারিং এর ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করেন তিনি।
সভায়, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে : জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪