ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল

ভোলার ইলিশা-মজু চৌধুরীর হাট নৌরুটের নৌযান চলাচল বন্ধ

  • আপডেট সময় : ১২:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষীপুর নৌ পথের ইলিশা-মজু চৌধুরীর হাট রুটের সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত থাকায় আজ সকাল থেকে এ রুটের চারটি সিট্রাক ও দুটি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম বাসস’কে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকায় ইলিশা মজু চৌধুরীর হাট নৌ রুটের যাত্রীবাহী সব ধরনের নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় চালু করা হবে।
এদিকে জেলায় গতকাল রাত থেকে টানা বর্ষণ চলছে। সকাল থেকে জেলার সর্বত্র বৈরী আবহাওয়া বিরাজ করছে। অতিরিক্ত পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন নি¤œচল।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোঃ মনির হোসেন বাসস’কে বলেন, জেলায় গত রাত ৯ টা থেকে আজ সকাল ৯ টা পর্যন্ত জেলায় ৬১ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ এবং আগামীকাল মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলার ইলিশা-মজু চৌধুরীর হাট নৌরুটের নৌযান চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪