ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

ইস্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা বিএনপির

  • আপডেট সময় : ১০:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইস্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের ওপর পরিকল্পিত কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির পক্ষ থেকে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে বিএনপি বলেছে, আজ বেলা ২ টায় ইস্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। তারা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের ভবনে জোরপূর্বক ঢুকে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে আক্রমণ চালিয়ে ব্যপক ক্ষতিসাধন করে। এই হামলায় টেবিল, কম্পিউটার, এসিসহ অন্যান্য জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়। মিডিয়া গ্রুপের ভবনে অন্তর্ভূক্ত বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ ২৪, নিউজ ২৪ চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও’র কার্যক্রমও চলে। এহেন প্রতিষ্ঠান সমূহের ওপর দুস্কৃতিকারিদের নারকীয় হামলা চক্রান্তমূলক এবং বিশেষ অশুভ উদ্দেশ্যে ঘটানো হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করা এবং জনমনে বিভ্রান্তি তৈরীর জন্য অশুভ চক্রান্তকারিরা এই হামলা করেছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইস্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা বিএনপির

আপডেট সময় : ১০:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪