ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

আশুলিয়ায় শিক্ষার্থী আসসাবুর হত্যা: ৪০ জনের নামে মামলা

  • আপডেট সময় : ১০:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী আসসাবুর হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৪০জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন- নিহত আসসাবুরের মা রেহেন জান্নাত ফেরদৌসী। তাদের বাড়ি নওগাঁর মহাদেবপুরে। বর্তমানে তারা আশুলিয়ার শিমুলতলা এালকায় থাকেন।নিহত আসসাবুর ঢাকার একটি স্কুলে ১০ম শ্রেণীতে পড়ালেখা করতো।
মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সভাপতি ফারুক হাসান তুহিন, পাথালিয়া ইউনিয়বের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূইয়াসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও অনেককে আসামী করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযুক্ত আসামীরা পিটুনি দিয়ে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে আসসাবুরকে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারে ব্যবস্হা নেওয়া হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশুলিয়ায় শিক্ষার্থী আসসাবুর হত্যা: ৪০ জনের নামে মামলা

আপডেট সময় : ১০:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪