সংবাদ শিরোনাম ::
আব্দুল হাফিজ প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি
- আপডেট সময় : ১১:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / 154
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বিশেষ সহকারি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজকে তাঁর বিশেষ সহকারি হিসেবে নিয়োগ দেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা করবেন।
বিশেষ সহকারি পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিডিসংবাদ/এএইচএস























