ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেফতার

  • আপডেট সময় : ১০:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আজ শনিবার সন্ধ্যায় একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় পেনাল কোড ৩০২, ১০৯, ১১৪ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। যার মামলা নম্বর ১৪।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. সবুজ রহমান বাসসকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানাধীন বসিলার তিন রাস্তায় সুজন হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেফতার

আপডেট সময় : ১০:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪