ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

ফেনীতে বন্যার পরিস্থিতি আরও উন্নতি

  • আপডেট সময় : ১২:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার বন্যার পানি আরও কমেছে। তবে, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু লোকালয়ে এখনো বন্যার পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকা বন্যার পানিমুক্ত রয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা জুড়ে আটদিনের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।
একাধিক ভুক্তভোগী জানান, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত দাগনভূঞাতেও বন্যার পানি কমছে। তবে, উপজেলার রাজাপুর, সিন্দুরপুর, পূর্ব চন্দ্রপুর, রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা, জায়লস্কর, সদর ইউনিয়ন ও পৌরসভার কিছু স্থানে মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি।
বন্যা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা বলেন, বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে। অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সরবরাহ করা হচ্ছে। যারা নিজ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তাদের কাছে শুকনো খাবার পানি পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
সোনাগাজীতেও বন্যা পরিস্থিতি পূর্বের তুলনায় উন্নতি হচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলার সুলাখালী, মানোমিয়ার বাজার এলাকা, ডাকাবাংলা থেকে ভোর বাজার সড়ক, আমিন উদ্দিন মুন্সি বাজারের আশপাশ, মতিগঞ্জ বাজার, ভোয়াগ গ্রাম, ইসলামপুর এখনো পানি বন্দি। এসব এলাকার কোথাও হাটু পরিমান পানি এবং কোথাও কোমর পরিমান পানি রয়েছে।
উল্লেখ্য, একনাগাড়ে বৃষ্টি ও ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে জেলায় আটদিনের বন্যা চলমান। এতে প্রায় ১০ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে বলে গতকাল জানিয়েছেন, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তিনি জানান সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, ছাত্র-জনতার চেষ্টায় উদ্ধার এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে বন্যার পরিস্থিতি আরও উন্নতি

আপডেট সময় : ১২:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪