রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, শুরু করা যায়নি খেলা
- আপডেট সময় : ০১:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / 130
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বৃষ্টিতে বাড়ছে অপেক্ষা। নির্ধারিত সময়ে শুরু করা যাচ্ছে না খেলা। হয়নি এখনো টসও। মাঠ ঢাকা আছে কাভারে।
শুক্রবার বেলা ১১টায় রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের। তবে বৃষ্টির কারণে তা আটকে আছে।
জানা গেছে, এখনো মাঠেই এসে পৌঁছাননি ক্রিকেটাররা। হোটেলেই অবস্থান করছেন তারা।
অবশ্য বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল। এমনকি প্রথম দিনের খেলা হওয়া নিয়েও আছে শঙ্কা। কারণ পুরো দিনই বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাওয়ালপিন্ডির পানি নিষ্কাশন ব্যবস্থা খুব একটা ভালো নয়।
উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজি এগিয়ে বাংলাদেশ। প্রথম টেস্টে একই মাঠে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পায় তারা। যা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়। এবার টাইগাররা মাঠে নামবে সিরিজ জয়ের লক্ষ্যে।
বিডিসংবাদ/এএইচএস























