ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ বৈঠকে সভাপতিত্ব করেছে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজিজি) বৈঠকে সভাপতিত্ব করেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে অ্যান্টিগুয়া, বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা যোগ দেন।
গায়ানার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ভার্চুয়াল বৈঠকে ভেনেজুয়েলা ও গায়ানার মধ্যে বিদ্যমান এসেকুইবো অঞ্চলের বিরোধের অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।
কমনওয়েলথ গ্রুপ আন্তর্জাতিক আইনের অধীনে বিষয়টি সমাধান করতে যথাযথ ও আইনসম্মত উপায় হিসাবে আইসিজে প্রক্রিয়ার পক্ষে তাদের দৃঢ় ও পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশ এ বৈঠকে গায়ানার আঞ্চলিক অখ-তা ও সার্বভৌমত্ব রক্ষায় দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। অ্যান্টিগুয়া, বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের মন্ত্রী ও প্রতিনিধিরাও গায়ানার সার্বভৌম অধিকারের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বিস্তারিত আলোচনার পর কমনওয়েলথ গ্রুপ গায়ানার সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার প্রশংসা করে সমাপনী বিবৃতি জারি করতে একমত হয়।
ভার্চুয়াল বৈঠকে মন্ত্রীরা স্যার শ্রীদাথ সুরেন্দ্রনাথ রামফালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি দ্বিতীয় কমনওয়েলথ মহাসচিব ছিলেন ও সবচেয়ে দীর্ঘ সময়ে এ দায়িত্ব পালনকালে বৈশ্বিক নেতৃত্বদানের নজির রেখে গেছেন।
বৈঠকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ সম্পর্কে আন্তর্জাতিক বিরোধিতার সমন্বয় ঘটাতে শ্রীদাথের মুখ্য ভূমিকা, ছোট রাষ্ট্রগুলোর অধিকার আদায়ের জন্য তার দূরদর্শীতা ও দেশগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য তার অক্লান্ত প্রচেষ্টার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
যথাযথ দক্ষতার সাথে বৈঠকে সভাপতিত্ব করার জন্য কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার প্রশংসা করেন ও তাকে ধন্যবাদ জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ বৈঠকে সভাপতিত্ব করেছে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪