ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ভারতের প্রভুসুলভ আচরণ কারও জন্যই শুভ হবে না: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৬:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ভারত সব সময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভুসুলভ আচরণ করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘আসলে ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ, সেটা কোন প্রেক্ষিতে কীভাবে করছে-সেটা তারাই ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি-শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর প্রধান কারণ যেটা আমার কাছে মনে হয়-ভারত সব সময়ই প্রভুসুলভ একটা রাজনীতি এই দেশগুলোর সঙ্গে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করছে। যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্যও শুভ হবে না।’

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ফখরুল। ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে ফখরুল বলেন, ‘পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই (ভারতের সঙ্গে প্রতিবেশীর) সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।’

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা বারবার করে বলেছি, দুইবার দেখা করেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। প্রতিবারই আমরা বলেছি, যে সংস্কারগুলো করতে চান, সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা। যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সে জন্য আমরা তাকে অনুরোধ করেছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশে খুব শিগগিরই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা জনগণের রায় ও মতামতের ওপর শ্রদ্ধা প্রদর্শন করে যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের প্রভুসুলভ আচরণ কারও জন্যই শুভ হবে না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪