ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

পিএসসির প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, নিয়োগ পরীক্ষা বাতিল হচ্ছে না

  • আপডেট সময় : ০৬:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বিসিএসসহ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে কয়েকটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছিল, তদন্তে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষে পিএসসির গঠিত কমিটি যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে সুনির্দিষ্ট কোনো পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করেছে।

ফলে প্রশ্নফাঁসের অভিযোগের প্রমাণ না পাওয়ায় যে নিয়োগ পরীক্ষাগুলো বাতিলের দাবি উঠেছিল, তা আর বাতিল করার আশঙ্কা নেই বলে মনে করছেন তদন্ত কমিটির সদস্যরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির গঠিত তদন্ত কমিটিতে থাকা একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি পিএসসির সবশেষ সভায় প্রাথমিক আলোচনা হয়েছে জানিয়ে কমিশনের একজন সদস্য জানান, তদন্ত কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রশ্নফাঁসের অভিযোগ খতিয়ে দেখেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পরীক্ষক, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। কোনো পরীক্ষার প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।

পিএসসির দুজন কর্মকর্তা ও কমিটিতে থাকা এক কর্মকর্তা জানান, যেহেতু প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি, তাই কোনো পরীক্ষা বাতিলের সুযোগ নেই। বিষয়টি তদন্ত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন খুব দ্রুত মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি, লিখিতসহ গত ১২ বছরে গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নফাঁস করেছে কয়েকটি চক্র বলে সংবাদ প্রচার করে দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। একই সময়ে অনুষ্ঠিত পরীক্ষাগুলো বাতিলের দাবিও তোলেন অনেকে।

চ্যানেলটিতে প্রচারিত সংবাদের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পিএসসি। কমিটির আহ্বায়ক কমিশনের যুগ্ম-সচিব আবদুল আলীম খান। এতে সদস্য হিসেবে রয়েছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। সদস্যসচিব পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হক।

কমিটি দীর্ঘদিন প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্ত করে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তদন্ত কমিটি কোথাও কোনো পরীক্ষার প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি। প্রতিবেদনটি খুব দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটিতে থাকা ওই সদস্য।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিএসসির প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, নিয়োগ পরীক্ষা বাতিল হচ্ছে না

আপডেট সময় : ০৬:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪