ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম

  • আপডেট সময় : ১১:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড.মো:রেজাউল করিমকে পাঁচ শর্তে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভাইসচ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ চার বছর। এই পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম

আপডেট সময় : ১১:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪