ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

চট্টগ্রামে ৫ আগস্ট বিজয় মিছিলে হামলাকারী কিলার ফয়সাল গ্রেফতার

  • আপডেট সময় : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাশকতা সষ্টিকারী যুবলীগ কর্মী, একাধিক হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ও চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল ওরফে কিলার ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার গনি কলোনি থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৭, চট্টগ্রাম আজ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী হতে লালদিঘিস্থ জেলা পরিষদ মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় সাবেক দুই প্রভাবশালী মন্ত্রী ও অন্যান্য আরো ২৮ জন এজাহারনামীয় আসামিদের নির্দেশে কিলার ফয়সাল এবং ৩৮০-৪০০ জন আসামি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার বিজয় মিছিলের ওপর হামলা চালায়। এ সময় বিজয় মিছিলে অংশগ্রহণকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয় এবং রাম দা, লাঠিসোঠা দিয়ে পিটিয়ে ছাত্রদেরকে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। গোলাগুলিতে ছাত্র মো. রবিন (১৪) বাম পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় তাৎক্ষণিক ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। উপস্থিত ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কোতোয়ালী থানায় ১৩০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়া ডিসি রোড গণি কলোনিতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ও চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী নগরীর দেওয়ান বাজার ইসমাইল প্রকাশ লালু মিয়ার পুত্র ফয়সালকে গ্রেফতার করে। আসামির পিসিপিআর পর্যালোচনা করে চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টা সংক্রান্ত ৬টি মামলার তথ্য পাওয়া যায়।
আসামিকে নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ৫ আগস্ট বিজয় মিছিলে হামলাকারী কিলার ফয়সাল গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪