ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে তারেক রহমানের শোক

  • আপডেট সময় : ১২:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি— রাজিউন)।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোক বিবৃতিতে বলেছেন, ‘মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক রুহুল আমিন গাজী’র বলিষ্ঠ ও সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী রুহুল আমিন গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে যেভাবে নিরলস কাজ করেছেন, সেটি তার সতীর্থ সাংবাদিকরা আজীবন শ্রদ্ধার সাথে অনুসরণ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
তিনি বলেন, জেল-জুলুম সহ্য করেও মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তার সাহসী উচ্চারণ দেশের মানুষের নিকট প্রশংসিত হয়েছিল। বারবার রাজরোষে পড়া সত্বেও রুহুল আমিন গাজী সর্বদা গণতন্ত্রের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে দ্বিধা করেন নি। কর্মজীবনে অগণতান্ত্রিক শক্তির হুমকির মুখেও তিনি দায়িত্ব পালনে অবিচল ছিলেন। সাংবাদিকতার জগতে তার অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য উল্লেখ করে তারেক রহমান আরো বলেন, তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করলো।
তিনি পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করেন যেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে তারেক রহমানের শোক

আপডেট সময় : ১২:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪