ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

সংখ্যালঘুদের শান্তিপূর্ণ ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করবে সরকার : মাহফুজ

  • আপডেট সময় : ১০:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম আজ বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, দেশে-বিদেশের কোনো ষড়যন্ত্রকারী এ নিয়ে ঝামেলা সৃষ্টির জায়গা পাবে না। এটাই আমাদের অঙ্গীকার। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণে আপনাদের সহযোগিতা কামনা করছি।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আলম বলেন, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা ও বৌদ্ধদের কঠিন চীবরদান এবং অন্যান্য উৎসব সুষ্ঠুভাবে, নিরাপদে ও আনন্দের সঙ্গে উদযাপনে সরকারের সঙ্গে সংলাপে যোগদানকারী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলোর সদস্য, ছাত্র এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতায় বিশ্বাসী সকল রাজনৈতিক দলের সদস্যরা মাঠে সতর্ক থাকবেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গত দুই মাস ধরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং কীভাবে তাদের দাবিগুলো পূরণ করা যায় তা আলোচনা করেছেন। কেননা ক্ষমতাচ্যুত সরকার গত ১৫ বছরে তাদের যৌক্তিক দাবি পূরণের কোনো উদ্যোগ নেয়নি।
বিশেষ সহকারী বলেন, অন্তর্র্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং তাদের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। তাদের যৌক্তিক দাবি পূরণে সরকার ইতিবাচক বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকার স্বার্থান্বেষী মহলের নির্বিচারে হামলার সম্মুখীন সংখ্যালঘুদের সাহায্য করবে ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংখ্যালঘুদের শান্তিপূর্ণ ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করবে সরকার : মাহফুজ

আপডেট সময় : ১০:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪