ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে

  • আপডেট সময় : ১১:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত প্রত্যেক শহিদ পরিবারকে পূর্ববাসনের জন্য ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এ টাকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, পরবর্তী কালে যাচাই-বাছাই করে যদি আরো টাকা দেওয়ার প্রয়োজন হয়, সেটাও করা হবে।

তিনি জানান, জুলাই আগস্ট মাসে যারা শহিদ হয়েছে শুধু তাদের পূর্ববাসন করা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পূর্ণবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আহতদের পূর্ণবাসনের ক্ষেত্রে আগামী সপ্তাহে একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আহতের যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হয় সেটি করা হচ্ছে। ইতোমধ্যে সাতজনের একটি তালিকা প্রস্তুত হয়েছে। যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা সেটি করব।

তিনি বলেন, সরকারের তরফ থেকে আবার পরিস্কার স্পষ্ট করা হচ্ছে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোন রকম গাফিলতি বরদাশত করা হবে না। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল হাসপাতলে বলে দেওয়া হয়েছে, তাদেরকে বিনা পয়সার চিকিৎসা দেওয়া হবে। তারপরও যারা পয়সা দিয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদের পয়সা ফেরত দেওয়ার জন্য।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে

আপডেট সময় : ১১:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪