ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

সাভার এবং আশুলিয়ায় শহিদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

  • আপডেট সময় : ১১:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চব্বিশের গণঅভ্যুত্থানপূর্ব শিক্ষার্থী-জনতার বৈষম্য-বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার অদূরে সাভার এবং আশুলিয়ায় নিহত (শহিদ) ৭ জন ও ৩টি আহত পরিবারের সদস্যদের সাথে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল আজ পৃথকভাবে সাক্ষাত করেছেন ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় প্রতিনিধি দলটি সোমবার উল্লেখিত হতাহতদের পরিবারের সদস্যদের সাথে পৃখকভাবে সাক্ষাত করেন। এ সময় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব পরিবারের কাছে দলীয় প্রধানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলের সদস্যরাও হতাহতদেও পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দলটি প্রথমে সাভারের ব্যাংক টাউনে শহিদ ইয়ামিনের বাসায় যান এবং আন্দোলনে শহিদ ইয়ামিন ও নাফিসা হোসেন এবং আহত ইসমে আজমের পরিবারের সাথে সাক্ষাত করে তাদের খোঁজখবর নেন।
এরপর তারা আশুলিয়ার কালার টেকের কাইচা বাড়িতে আন্দোলনে শহিদ মামুন বিপ্লবের বাসায় মামুন বিপ্লবসহ শহিদ আব্দুস সাবুর, সাজ্জাদ ও বাইজিদ এবং আহত হান্নান ও আকাশ মিয়ার পরিবারের সাথে সাক্ষাত করেন
এসময় ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,আহবায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, দলের কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খোন্দকার আবু আশফাক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, ঢাকা জেলর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ ইমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা হাসান, রনি, শারিফুল ইসলাম ও মশিউর রহমান মহান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভার এবং আশুলিয়ায় শহিদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

আপডেট সময় : ১১:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪