ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

পতিত কর্তৃত্ববাদী সরকার আইন, বিচার ও প্রশাসন বিভাগকে একাকার করেছিল: রিজভী

  • আপডেট সময় : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত কর্তৃত্ববাদী সরকার তার কর্তৃত্ব নিশ্চিত করতে গিয়ে আইন, বিচার, প্রশাসন- সবকিছুকে একাকার করে ফেলেছিল।

তিনি আজ শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে উর্দ্ধতন কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।

গত বছরের সেপ্টেম্বরে এসব সাবেক সামরিক কর্মকর্তা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’র রাজনীতিতে যোগ দেন। বিএনপি কার্যালয় থেকে জানানো হয়, সাবেক সামরিক কর্মকর্তাদের এই দলে ২০ জন সাবেক কর্মকর্তা ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন,‘ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে বিচারকেরা অনেকেই রাজনীতিবিদদের মতো কথা বলেছেন। সাবেক বিচারপতি ‘শামসুদ্দিন মানিক’র কথা শুনে মনে হতো তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সাবেক প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিয়েছিলেন গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান। ছাত্রলীগের ছেলেরা গিয়ে ফুল দিয়েছেন। পৃথিবীর কোথাও এমন নজির নেই।

তিনি বলেন,‘একদিকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, অন্যদিকে বহুদলীয় গণতন্ত্রকে নিশ্চিত করতে হবে। এ দ’ুটি বিষয়কে সামনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।’
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন। এক দিন দু’দিন পরপরই ঠাকুরগাঁয়ের সীমান্ত, লালমনিরহাটের

সীমান্ত, হবিগঞ্জের সীমান্ত রক্তাক্ত হচ্ছে। ফেলানীর মতো অনেক কিশোরীর লাশ কাঁটাতারের ওপর ঝুলেছে। কিন্তু গত সরকার তার একটারও প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি।’

মতবিনিময় সভার উদ্ধৃতি দিয়ে বিএনপি অফিস সূত্রে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তারা রুহুল কবির রিজভীর সাথে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

দেশের প্রয়োজনে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তাদের কাজে লাগানো যেতে পারে বলে এ সকল সাবেক সামরিক কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওরোজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) ছাব্বিরসহ মোট ২০ জন সাবেক সামরিক কর্মকর্তা এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পতিত কর্তৃত্ববাদী সরকার আইন, বিচার ও প্রশাসন বিভাগকে একাকার করেছিল: রিজভী

আপডেট সময় : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪